Skip to main content

গত ১৩ মার্চ ২০২৬ তারিখে শ্যামলীর গ্র‍্যান্ড প্রিন্স-এ ভিজ্যুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস)-এর উদ্যোগে, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় অত্যন্ত মর্যাদাপূর্ণ পরিবেশে 'আন্তর্জাতিক নারী দিবস ২০২৬' উদযাপন করা হয়। এবারের নারী দিবসের মূল প্রতিপাদ্যকে সামনে রেখে নারী ক্ষমতায়ন এবং সমাজের প্রতিটি স্তরে বিশেষ করে দৃষ্টিপ্রতিবন্ধী নারীদের পূর্ণ প্রবেশগম্যতা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ মহিউদ্দিন, অতিরিক্ত সচিব, লেজিসলেটিভ ও ড্রাফটিং উইং, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল ভিপস-এর সফল দৃষ্টিপ্রতিবন্ধী নারীদের সম্মাননা স্মারক প্রদান। নিজ নিজ ক্ষেত্রে প্রতিকূলতা জয় করে অনন্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৫ জন নারীকে এই সম্মাননা দেওয়া হয়। আলোচনা সভায় বক্তারা প্রতিবন্ধী নারীদের আইনি সুরক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক মর্যাদার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

জনাব সিরাজুল ইসলাম রনি, অবসরপ্রাপ্ত জেলা জজ।

জনাব মো. সাইদুল হক, নির্বাহী পরিচালক, বার্ডো (একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত)।

জনাব খন্দকার সাইফুল আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এনসিসি ব্যাংক পিএলসি।

জনাব মো. রাজিউর রহমান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, এনসিসি ব্যাংক পিএলসি।

Accessibility menu Details Below
X

Use the buttons below to adjust the font size dynamically:

Switch between Day and Night mode:

Toggle image visibility:

Toggle link highlight:

Shortcut
Go to top