Skip to main content

গত ২৫ অক্টোবর ২০২৫, শনিবার, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে, ভিজুয়ালি ইস্পেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস)-এর উদ্যোগে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর সহযোগিতায় উদযাপিত হয়েছে “বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস ২০২৫”।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব তানজিলা ইসমাইল, সদস্য (আইন), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, (অব.) সিনিয়র জেলা জজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-

জনাব কাজী রোমানা নাসরিন (পিপিএম), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক পুলিশ (রমনা জোন)।

মোঃ সাইদুল হক, নির্বাহী পরিচালক, বার্ডো।

জনাব মোঃ মনোয়ার হোসেন, উপ-পরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। 

এছাড়াও ভিপস এর কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, ভিপস সদস্য, এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা  উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, কর্মসংস্থান নিশ্চিতকরন, সামাজিক অন্তর্ভুক্তি ও অধিকারের বিষয়ে জনসচেতনতা তৈরিই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।


Accessibility menu Details Below
X

Use the buttons below to adjust the font size dynamically:

Switch between Day and Night mode:

Toggle image visibility:

Toggle link highlight:

Shortcut
Go to top