Events | দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ (অনলাইন)
০৮ মার্চ, ২০২৫ তারিখ সকাল ১০ ঘটিকা হতে ভিজুয়ালী ইম্পেয়ার্ড পিপল্স সোসাইটি (ভিপস) অনলাইন (জুম) মাধ্যমে ওপিডি লিডার, ভিপস সদস্য এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ‘অ্যাডভোকেসি দক্ষতা, নেতৃত্বের দক্ষতা, কার্যকর যোগাযোগ, লিঙ্গ ও সুরক্ষা সংক্রান্ত সমস্যা, প্রতিবন্ধী সংক্রান্ত আইন এবং সাইবার নিরাপত্তা আইনের উপর ভার্চুয়াল সক্ষমতা বৃদ্ধি’ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ” কর্মসূচির আয়োজন করে। প্রশিক্ষণ কার্যক্রমটি আলোচনা, প্রশ্নোত্তর, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, প্রশিক্ষণ পূর্ব পরবর্তী অভিজ্ঞতা যাচাই ইত্যাদি প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করে পরিচালনা করা হয়। উক্ত প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জেন্ডার বা লিঙ্গ এবং সুরক্ষা সংক্রান্ত বিষয়, ইন্টারনেট জগতে বিচরণে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায় সে সম্পর্কে ধারণা দেওয়া, অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ সহ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক অধিকারসমূহ, সহজে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে পাঠদান করা যায় ইত্যাদি স¤পর্কে ধারণা প্রদান করা হয়।