Skip to main content



গত ৫ মে ২০২৬ তারিখে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভিজ্যুয়ালি ইমপেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস)-এর উদ্যোগে, ইউরোপিয়ান ইউনিয়ন-এর অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এম জে এফ) ও ক্রিশ্চিয়ান এইড-এর সহযোগিতায় অত্যন্ত মর্যাদাপূর্ণ পরিবেশে 'জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬' উদযাপন করা হয় । প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমান অধিকার এবং আইনি সহায়তায় প্রবেশাধিকার নিশ্চিত করা, এবং বিনামূল্যে আইনি সহায়তা সেবা সম্পর্কে তাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই অনুষ্ঠানটি আয়োজিত হয় ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিপস-এর সভাপতি অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন মজুমদার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের উপ-সচিব মাসুমা জামান ।

আলোচনা সভায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের ন্যায়বিচারে প্রবেশাধিকারের ক্ষেত্রে বিদ্যমান বাধাগুলো তুলে ধরেন এবং সমাধানের কার্যকর প্রস্তাবনা পেশ করেন । বক্তারা উল্লেখ করেন, যাতায়াত খরচ এবং আদালতে শারীরিক প্রবেশগম্যতার অভাবের কারণে প্রতিবন্ধী ব্যক্তিরা চরম দুর্ভোগের শিকার হন । আইনি প্রক্রিয়ায় প্রতিবন্ধিতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া এবং জাতীয় আইনি সহায়তার প্যানেল আইনজীবী হিসেবে প্রতিবন্ধী আইনজীবীদের নিয়োগের জোর দাবি জানানো হয় ।

বিশেষ অতিথি ও অন্যান্য বিশিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন:

  • ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ, সহকারী অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট (বিশেষ অতিথি) ।
  • অ্যাডভোকেট মো. আল আমিন, সাধারণ সম্পাদক, ভিপস ।
  • মো. সাইদুল হক, নির্বাহী পরিচালক, বার্ডো ।



Accessibility menu Details Below
X

Use the buttons below to adjust the font size dynamically:

Switch between Day and Night mode:

Toggle image visibility:

Toggle link highlight:

Shortcut
Go to top