Events | ওপিডি সদস্যদের জন্য সক্ষমতা বৃদ্ধি কর্মশালা
গত ১৬ মে ২০২৬ তারিখে ঢাকার আদাবরস্থ সেতু ইন-এ ভিজ্যুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস)-এর উদ্যোগে এবং সাইটসেভার্স ও সমতার বাংলাদেশ ক্যাম্পেইনের সহযোগিতায় দিনব্যাপী 'ওপিডি সদস্যদের জন্য সক্ষমতা বৃদ্ধি কর্মশালা' অনুষ্ঠিত হয়। দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি, নেতৃত্ব বিকাশ এবং ডিজিটাল প্রবেশগম্যতা সম্পর্কে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির অঙ্গীকার নিয়ে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিপস-এর সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন মজুমদার এবং স্বাগত বক্তব্য রাখেন ভিপস-এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল আমিন। অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রখ্যাত দৃষ্টিপ্রতিবন্ধী অ্যাডভোকেট এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর চেয়ারম্যান জনাব মনসুর আহমেদ চৌধুরী।
কর্মশালাটির বিভিন্ন অধিবেশনে প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনা প্রদান করেন ড. নাফিস এবং জনাব রাসেল আহমেদ। তাঁদের পরিচালনায় অনুষ্ঠানে ২০ জন দৃষ্টিপ্রতিবন্ধী অংশগ্রহণকারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইউএনসিআরপিডি (UNCRPD), প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩, এবং ডিজিটাল প্রবেশগম্যতার ওপর বিশ্লেষণাত্মক আলোচনা অনুষ্ঠিত হয়। সমাপনী পর্বে সিডিডি (CDD)-এর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মো. নোমান হোসেন উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।