Skip to main content

সমতার বাংলাদেশ ক্যাম্পেইনের আওতায় “প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর বাস্তবায়ন পরিস্থিতি এবং জাতীয় কর্মপরিকল্পনার সাথে এর সামঞ্জস্যতা, বিশেষ করে কক্সবাজারে পর্যটন ক্ষেত্রে প্রবেশগম্যতা” বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারটি ৩০ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৩:০০টায় কক্সবাজারের লাবণী পয়েন্টে অবস্থিত হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালের কনফারেন্স রুমে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস)-এর সদস্য ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়াও, সাইটসেভার্স-এর সমতার বাংলাদেশ ক্যাম্পেইনের ক্যাম্পেইন অ্যাডভাইজার অয়ন দেবনাথ অনলাইনের মাধ্যমে সেমিনারে যুক্ত হন।

সেমিনারে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বাস্তবায়নের বর্তমান অবস্থা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং জাতীয় কর্মপরিকল্পনার সাথে কার্যক্রম সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষভাবে কক্সবাজারে পর্যটন খাতে দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রবেশগম্যতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা এ বিষয়ে বাস্তবসম্মত সুপারিশ প্রদান করেন, যা ভবিষ্যতে অন্তর্ভুক্তিমূলক পর্যটন উন্নয়নে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ভিপস বিশ্বাস করে, এ ধরনের আলোচনা ও উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমতাভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Accessibility menu Details Below
X

Use the buttons below to adjust the font size dynamically:

Switch between Day and Night mode:

Toggle image visibility:

Toggle link highlight:

Shortcut
Go to top