Skip to main content

গত ১৩ মার্চ ২০২৬ তারিখে শ্যামলীর গ্র‍্যান্ড প্রিন্স-এ ভিজ্যুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস)-এর উদ্যোগে এবং এনসিসি ব্যাংক পিএলসি-এর সৌজন্যে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের আগে দৃষ্টিপ্রতিবন্ধী সদস্যদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ 'হামদ ও নাত' প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই পর্বে এক আধ্যাত্মিক আবহ তৈরি হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ মহিউদ্দিন, অতিরিক্ত সচিব, লেজিসলেটিভ ও ড্রাফটিং উইং, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

জনাব সিরাজুল ইসলাম রনি, অবসরপ্রাপ্ত জেলা জজ।

জনাব মো. সাইদুল হক, নির্বাহী পরিচালক, বার্ডো (একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত)।

জনাব খন্দকার সাইফুল আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এনসিসি ব্যাংক পিএলসি।

জনাব মো. রাজিউর রহমান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, এনসিসি ব্যাংক পিএলসি।





Accessibility menu Details Below
X

Use the buttons below to adjust the font size dynamically:

Switch between Day and Night mode:

Toggle image visibility:

Toggle link highlight:

Shortcut
Go to top