News | অমর একুশে বইমেলা ২০২৬-এ ভিপস: দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নতুন দিগন্ত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উদযাপনের মহতী আয়োজনের অংশ হিসেবে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অমর একুশে বইমেলা ২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এবারের বইমেলায় দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি (ভিপস), সাইটসেভার্স-এর সমতার বাংলাদেশ ক্যাম্পেইনের সহযোগিতায় বাংলা একাডেমি প্রাঙ্গণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এই অংশগ্রহণের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সক্ষমতা এবং সম্ভাবনাকে তুলে ধরা হয়।
ভিপস-এর স্টলে দর্শনার্থীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় আয়োজন ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য—
- দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও কর্মসংস্থানে সহায়ক আধুনিক প্রযুক্তি ও উপকরণ প্রদর্শনী
- ভিপস এবং সমতার বাংলাদেশ ক্যাম্পেইনের কার্যক্রমভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন
- দৃষ্টি প্রতিবন্ধী গুণী লেখকদের রচিত বইসমূহ প্রদর্শন ও বিক্রয়
মেলায় আগত দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আগ্রহ ভিপস-এর এই উদ্যোগকে আরও প্রাণবন্ত করে তোলে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সৃজনশীলতা ও সক্ষমতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হয়েছে।
ভিপস বিশ্বাস করে, এ ধরনের অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ সমতার বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের এগিয়ে যাওয়ার পথকে আরও সুগম করবে।