Skip to main content


গত ২৬ এপ্রিল ২০২৫ তারিখ বিকাল ৩ ঘটিকায় ভিজুয়ালী ইম্পেয়ার্ড পিপল্স সোসাইটি (ভিপস) অনলাইন (জুম) মাধ্যমে বিশেষ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় নিয়জিত শিক্ষকদের জন্য— “শিশু অধিকার, জেন্ডার ও সুরক্ষা, সাইবার নিরাপত্তা, প্রতিবন্ধী আইন, এবং সহজলভ্য আধুনিক প্রযুক্তি ইত্যাদি বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ” কর্মসূচির আয়োজন করে।
প্রশিক্ষণ কার্যক্রমটি আলোচনা, ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ইত্যাদি প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার করে পরিচালনা করা হয়। উক্ত প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের শিশু অধিকার আইনসমূহ, জেন্ডার বা লিঙ্গ এবং সুরক্ষা সংক্রান্ত বিষয়, ইন্টারনেট জগতে বিচরণে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায় সে স¤পর্কে ধারণা দেওয়া, অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ সহ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক অধিকারসমূহ, সহজে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে পাঠদান করা যায় ইত্যাদি স¤পর্কে ধারণা প্রদান করা হয়।
Accessibility menu Details Below
X

Use the buttons below to adjust the font size dynamically:

Switch between Day and Night mode:

Toggle image visibility:

Toggle link highlight:

Shortcut
Go to top