Skip to main content

অফিস আদেশ



বিষয়ঃ সাপ্তাহিক ছুটি সমন্বয় সংক্রান্ত।

পবিত্র আশুরা (মহররম) উপলক্ষে ২৬ জুন ২০২৬ (শুক্রবার) সরকারি ছুটি ঘোষিত হওয়ায় অফিসের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় VIPS-এর নিয়মিত সাপ্তাহিক ছুটি ২৪ জুন ২০২৬ (বুধবার)-এর পরিবর্তে ২৫ জুন ২০২৬ (বৃহস্পতিবার) সমন্বয় (Adjust) করা হলো।

এ মর্মে নিম্নরূপ কর্মসূচি অনুসরণ করার জন্য সকলকে নির্দেশ প্রদান করা যাচ্ছে—

১। ২৪ জুন ২০২৬ (বুধবার): অফিস খোলা থাকবে এবং সকল কর্মকর্তা-কর্মচারীকে যথারীতি নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

২। ২৫ জুন ২০২৬ (বৃহস্পতিবার): সমন্বয়কৃত সাপ্তাহিক ছুটি হিসেবে গণ্য হবে।

৩। ২৬ জুন ২০২৬ (শুক্রবার): পবিত্র আশুরা (মহররম) উপলক্ষে সরকারি ছুটি পালন করা হবে।

৪। ২৭ জুন ২০২৬ (শনিবার): পূর্বের ন্যায় নিয়মিত কর্মদিবস হিসেবে অফিসের সকল কার্যক্রম পরিচালিত হবে।

উপরোক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

 

এডভোকেট মোঃ আল-আমিন

সাধারন সম্পাদক

কর্তৃপক্ষ
ভিজ্যুয়ালি ইমপেয়ার্ড পিপল’স সোসাইটি (ভিপস)

তারিখ: ২৩-০৬-২০২৬

Accessibility menu Details Below
X

Use the buttons below to adjust the font size dynamically:

Switch between Day and Night mode:

Toggle image visibility:

Toggle link highlight:

Shortcut
Go to top