Notice | ভিপস-এর ২১ তম ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণের আমন্ত্রণ প্রসঙ্গে
সম্মানিত সদস্য,
ভিজুয়ালী ইম্পেয়ার্ড পিপল্স সোসাইটি (ভিপস) এর পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন!
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ভিজুয়ালী ইম্পেয়ার্ড পিপল্স সোসাইটি (ভিপস) আগামী ২২ই মার্চ ২০২৫, শনিবার বিকেল ৩ঃ৩০ ঘটিকায়, ২১ তম রমজানে ভিপসের সদস্যদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করতে যাচ্ছে। একই সাথে সেদিন ভিপস সদস্যদের উপস্থাপনায় পবিত্র কোরআন তিলাওয়াত এবং হামদ ও নাত পরিবেশন করা হবে।
কোরআন তিলাওয়াত ও হামদ ও নাত পরিবেশন করতে আগ্রহী ভিপস সদস্যদের প্রস্তুতি গ্রহণ করে আসার জন্য বিশেষভাবে অনুরোধ রইল।
বিশেষভাবে উল্লেখ্য যে, আপনাদের পরিচিত কোনো দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি যিনি ব্রেইল পদ্ধতিতে কোরআন পড়তে করতে পারেন তাঁকে ভিপস বরাবর ব্রেইল কোরআন শরীফ প্রাপ্তির জন্য আবেদনপত্র প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ রইল।
ভেন্যু- বাফেট ম্যানিয়া (লিফট এর ৯, ৯ম তলা), নাভানা জি এইচ হাইটস, প্লট- ৬৭ সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৭ (বাংলাদেশ মেডিকেল এর বিপরীতে)।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আপনাদের সকলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনার স্বতস্ফুর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করবে।